ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

ফিলিস্তিনি চিকিৎসককের মুক্তি চেয়েছেন মার্কিন আইনপ্রণেতা

ফিলিস্তিনি চিকিৎসককের মুক্তি চেয়েছেন মার্কিন আইনপ্রণেতা ছবির ক্যাপশন: সংগৃহীত

ফিলিস্তিনি শিশুবিশেষজ্ঞ চিকিৎসক হুসাম আবু সাফিয়াকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য জেমি রাসকিন। ২০২৪ সালের ২৭ ডিসেম্বর গাজার একটি হাসপাতাল থেকে ইসরাইলি বাহিনী তাকে অপহরণ করে।

টুইটারে (বর্তমানে এক্স) দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট দলীয় আইনপ্রণেতা জেমি রাসকিন বলেন, আবু সাফিয়াকে একটি ইসরাইলি কারাগারে বন্দি রাখা হয়েছে। কোনো অভিযোগ, বিচার বা আইনি প্রক্রিয়া ছাড়াই সেখানে তার ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

তিনি আরো বলেন, ‘নিলর্জ্জ, ভয়াবহ এবং জীবনহানিকর এই পরিস্থিতি থেকে নেতানিয়াহু সরকারকে অবশ্যই অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।’

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন এবং জাতিসংঘের স্বেচ্ছাচারী আটকবিষয়ক ওয়ার্কিং গ্রুপও আবু সাফিয়ার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে।

এর আগে চিকিৎসকের আইনজীবী নাসের ওদেহ সতর্ক করেছিলেন যে আবু সাফিয়ার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।

‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরাইল’-এর তথ্য অনুযায়ী, সম্প্রতি কারাগারে আবু সাফিয়ার সাথে দেখা করেন আইনজীবী নাসের ওদেহ। তিনি জানান, বন্দি চিকিৎসক গুরুতরভাবে আহত হয়েছেন। আঘাতের তীব্রতার কারণে ওদেহ তার নিজের মক্কেলকে চিনতেই পারছিলেন না।


তথ্যসূত্রঃ আল জাজিরা 


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠন

রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠন

ad300