ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে

উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে ছবির ক্যাপশন: সংগৃহীত
সড়কের বেহাল দশার কারণে কাদা-পানি মাড়িয়ে অসুস্থ মাকে বাঁশে ঝোলানো চেয়ারে বসিয়ে হাসপাতালে নিতে হয়েছে দুই ছেলেকে। দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী খিয়ারমামুদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

গত(৬ আগস্ট)বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর গ্রামে এই দৃশ্যটি দেখা যায়।

জানা গেছে, সীমান্তবর্তী খিয়ারমামুদপুর গ্রামের একমাত্র রাস্তাটির বেহাল দশা। সেই রাস্তায় অ্যাম্বুলেন্স, যানবাহন ঢোকা তো দূরে থাক, ঠিকমতো হাঁটার অবস্থাও নেই। গ্রামের ধীমান বসাকের স্ত্রী তপতী রানী গত বৃহস্পতিবার সকালে পেঁপে গাছ ভেঙে পড়ে আহত হন। জরুরি চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নেওয়ার কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না দুই ছেলে গৌতম বসাক ও উত্তম বসাক। শেষে প্লাস্টিকের চেয়ারে মাকে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে কর্দমাক্ত রাস্তা পার হয়ে স্থানীয় বাজারে পৌঁছান। পরে সেখান থেকে ইজিবাইকে করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

উত্তম বসাক জানান, ‘এ রাস্তা দিয়ে চলতে খুবই কষ্ট হয়। হামার মাক এই রাস্তা দিয়ে নিতে কি যে কষ্ট হলো, তা ওপরওয়ালা জানে আর আমি জানি। রাস্তাত খুবই কাদা। একে তো লাল মাটি, তার ওপর রাস্তা দিয়ে জমি চাষ করা ট্রাক্টর, পাওয়ার টিলার যায়, তাতে রাস্তা এক্কেবারে নষ্ট হইছে। হাঁটি আসার উপায় নাই। এইতনে হামরা দুই ভাই মিলে মায়োক বাঁশোত দড়ি বান্ধে চেয়ার বসে কান্ধোত (কাঁধ) করে এই রাস্তা পার করিছি।’

এ বিষয়ে উপজেলা উপসহকারী প্রকৌশলী মমতাজুর রহমান গনমাধ্যম কে বলেন, উপজেলার গ্রামীণ কাঁচা রাস্তাগুলো পাকা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে খিয়ারমামুদপুর গ্রামের রাস্তাটিও রয়েছে। অনুমোদন হলে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাটি পাকা করা হবে।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশিক্ষ

চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশিক্ষ

ad300