ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ

বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ ছবির ক্যাপশন: সংগৃহীত
হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করতে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজকে নির্দেশনা দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে। 

আজ রবিবারই (১৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর কথা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এই তথ্য নিশ্চিত করেছেন।
বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ৬ ধারা অনুযায়ী, বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে হাসপাতাল স্থাপনের শর্ত রয়েছে। এছাড়া মেডিকেল কারিকুলাম অনুযায়ী, তৃতীয় বর্ষ থেকেই হাসপাতালে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ শুরু হয়। এছাড়া এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এক বছরের ইন্টার্নশিপও রয়েছে।
এ অবস্থায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতাসহ অনেকেই।
এ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, ‘হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল বন্ধ হচ্ছে না। আমরা অন্য হাসপাতালে শিক্ষার্থীদের প্রশিক্ষণ গ্রহণের জন্য নির্দেশ দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘মেডিকেল কলেজটিকে যে কোনো জেনারেল হাসপাতালের সঙ্গে শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) করতে হবে। তারা নিজ উদ্যোগে শিক্ষার্থীদের সে হাসপাতালে নিয়ে যাবে, এবং নিয়ে আসবে। তারা কোন হাসপাতালের সঙ্গে কাজ করতে চায়, তা আগামী তিন কর্মদিবসের মধ্যে আমাদের জানাতে হবে।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র বলছে, সাধারণত সরকারি-বেসরকারি জেনারেল হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকলেও সরকারের তরফ থেকে এই সুযোগ আদ্-দ্বীন পাচ্ছে না। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালের সঙ্গেই চুক্তিবদ্ধ হতে হবে প্রতিষ্ঠানটিকে।

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সাহাবুদ্দিন চুপ্পুর চিকিৎসা কি দেশে সম্ভব?

সাহাবুদ্দিন চুপ্পুর চিকিৎসা কি দেশে সম্ভব?

ad300