ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল

ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল ছবির ক্যাপশন: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোলের মধ্যে এক চতুর্থ শ্রেণির কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের কর্মচারীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

গত ২৮ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এক প্রজ্ঞাপনে ঢামেক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করেন। একই আদেশে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রশাসনিক কর্মকর্তা মো. মোজাম্মেল হককে ঢামেকে পদায়ন করা হয়।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে সোমবার (১০ আগস্ট) জারি করা আরেক প্রজ্ঞাপনে রেজাউল ইসলামের বদলি বাতিল করে তাকে ঢামেকেই বহাল রাখা হয়।

এর আগে মোজাম্মেলের পক্ষে কয়েকজন জুনিয়র চিকিৎসক রেজাউলের কক্ষে তালা লাগানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় দায়িত্বে থাকা হানিফ নামে এক চতুর্থ শ্রেণির কর্মচারী বাধা দিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হলে চতুর্থ শ্রেণির কর্মচারীরা জড়ো হয়ে প্রতিবাদ জানান।

ঢামেক চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শিপন মিয়া বলেন, কর্মচারীর গায়ে হাত তোলা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় তারা হাসপাতাল পরিচালকের কাছে স্মারকলিপি দেবেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, সরকারি চাকরিতে বদলি একটি নিয়মিত বিষয়। সরকার প্রয়োজন অনুযায়ী যাকে খুশি বদলি করতে পারে। তবে ব্যক্তিস্বার্থে কেউ জোরপ্রয়োগ করলে তা মেনে নেওয়া যায় না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে শিক্ষার্থীদের

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে শিক্ষার্থীদের

ad300