ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ

মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ ছবির ক্যাপশন: সংগৃহীত
বাগেরহাটে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সাথে সাক্ষাৎ করেছে বাগেরহাট জেলা বিএনপি।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। এসময়, তিনি বাগেরহাটবাসীর পক্ষ থেকে জেলা একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান এবং মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. মো. মেহেদী হাসান। স্বাস্থ্যমন্ত্রী আবেদনপত্র গ্রহন করে বাগেরহাটের নেতৃবৃন্দকে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস প্রদান করেন।

জানা গেছে, বাগেরহাটে দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসা ও উচ্চতর চিকিৎসা শিক্ষার সুযোগের অভাব রয়েছে। যদি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়, তাহলে জেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষও আধুনিক এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন। একই সাথে, চিকিৎসক তৈরির ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিষয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক গনমাধ্যমকে জানান, ‘বাগেরহাটবাসীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা সময়ের দাবি। আমরা আশা করছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।’

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
মেডিকেল ও হাসপাতালের সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী-এমপি ও মে

মেডিকেল ও হাসপাতালের সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী-এমপি ও মে

ad300