ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

ঢাকা মেডিকেলে দুই নারীর মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেলে দুই নারীর মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের কাছ থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সকাল ১০টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

দুই নারীর একজনের বয়স ৬০ বছর এবং আরেকজনের বয়স ৫৮ বছর। তাঁদের পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, সকালে হাসপাতালের জরুরি বিভাগের কাছে তাঁদের পড়ে থাকতে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ক্যাম্প পুলিশের সহায়তায় তাঁদের উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষার পর দুজনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

পরিদর্শক ফারুক আরও বলেন, মৃত দুই নারী ভবঘুরে প্রকৃতির। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা ও বার্ধক্যের কারণে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এসএএস 

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
মেডিকেল প্রশ্নফাঁসে জড়িত স্বাস্থ্য কর্মকর্তাকে ওএসডি

মেডিকেল প্রশ্নফাঁসে জড়িত স্বাস্থ্য কর্মকর্তাকে ওএসডি

ad300