ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ নেই

ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ নেই ছবির ক্যাপশন:

ডিপ্লোমাধারী ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল টেকনোলজিস্টদের প্রেসক্রিপশন দেওয়ার সুযোগ দিয়ে হাই কোর্ট যে রায় দিয়েছিল তা বাতিল করেছে আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বুধবার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) করা আপিল মঞ্জুর করে এ আদেশ দেয়।

এ রায়ের ফলে ডেন্টাল সহযোগীরা এখন থেকে কেবল নিবন্ধিত ডেন্টাল সার্জনদের অধীনে সহকারী হিসেবে কাজ করতে পারবেন। নিজস্ব চেম্বার খুলে স্বাধীনভাবে রোগী দেখে ব্যবস্থাপত্র দিতে পারবেন না।

আপিল বিভাগের এ শুনানিতে ডেন্টাল চিকিৎসকদের পক্ষে অংশ নেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও আনোয়ার হোসেন।

বিএমডিসির পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান ও কাজী এরশাদুল হক এবং রিটকারীদের পক্ষে আইনজীবী শিশির মনির ও সায়েদা নাসরিন শুনানি করেন।

আপিল বিভাগের রায়ের যৌক্তিকতা ও ডেন্টাল টেকনোলজিস্টদের কাজের পরিধি নিয়ে আইনজীবী আহসানুল করিম বলেন, “ওরা মূলত চিকিৎসকদের সমমানের মর্যাদা চাচ্ছিল–যারা স্বীকৃত মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হন। এই ডিপ্লোমাধারীরা ৩ বা ৪ বছরের ডিপ্লোমাধারী, যারা এসএসসি (মেট্রিক) পাস করার পর এই ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। অথচ তারা চিকিৎসকদের সমমর্যাদা দাবি করছিলেন।"


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
জাতীয় স্বাস্থ্য বাজেট ২০২৬-২৭ নিয়ে এনডিএফ এর গোলটেবিল বৈঠক

জাতীয় স্বাস্থ্য বাজেট ২০২৬-২৭ নিয়ে এনডিএফ এর গোলটেবিল বৈঠক

ad300