ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন: ভিডিও থেকে সংগৃহীহত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়। 

শনিবার দুপুর ১২টার দিকে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডাক্তারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাদারিত্বে ব্যাঘাত সৃষ্টি না করে, সেদিকে খেয়াল রাখবেন। জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে। জ্বালানি সমস্যা সমাধানে সরকার বিভিন্ন পরিকল্পনা করছে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির অন্যতম লক্ষ্য হচ্ছে ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর’ রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে বেশি গুরুত্ব দেওয়া। মানুষের মধ্যে রোগের কারণ, প্রতিরোধ ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে শুরু থেকেই সচেতনতা তৈরি করা গেলে অনেক রোগের প্রকোপ কমানো সম্ভব বলেও তিনি মনে করেন।

মার্কিন উদ্ভাবক টমাস এডিসনের একটি বক্তব্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতের চিকিৎসকের কাজ শুধু ওষুধ দেওয়া নয়; বরং রোগীর শরীরের যত্ন, খাদ্যাভ্যাস এবং রোগের কারণ ও প্রতিরোধ সম্পর্কে তাকে সচেতন করে তোলাও চিকিৎসাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হবে এমন একটি ধারণা এডিসনের বক্তব্যে পাওয়া যায়।

তারেক রহমান বলেন, এই চিন্তার সঙ্গে বর্তমান সরকারের স্বাস্থ্যনীতির একটি মিল রয়েছে। রোগ প্রতিরোধের ওপর গুরুত্ব দিয়ে সরকার আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে সচেতন করবেন। তবে স্বাস্থ্যকর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ

বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ

ad300