ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম

জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে এডিএফ চট্রগ্রাম ছবির ক্যাপশন:
ন্যাশনাল ডক্টরস ফোরাম, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত 'জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬'-এর জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২২ জুলাই শুরু হওয়া এই টুর্নামেন্টে মিরর ওয়ারিয়র্স, ন্যাশনাল হসপিটাল, পার্কভিউ হসপিটাল, মেট্রোপলিটন হসপিটাল, ইন্টারন্যাশনাল মেডিকেল, ইউএসটিসি, সাউদার্ন মেডিকেল, চমেক ডেন্টাল ইউনিট, চমেক ইন্টার্ন ইউনিট, চমেক অর্থোপেডিক্স বিভাগ, চমেক নিউরোসার্জারি বিভাগসহ মোট ১৬টি দলের প্রায় ১৫০ জন চিকিৎসক অংশগ্রহণ করেন।

রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল শেষে ন্যাশনাল হসপিটাল চ্যাম্পিয়ন এবং ইউএসটিসি মেডিকেল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনডিএফ সভাপতি ডা. এটিএম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ সিনিয়র সদস্য ডা. মো. ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল এনডিএফ সভাপতি ও বিশিষ্ট অর্থোপেডিক্স সার্জন ডা. মাহমুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন এনডিএফ সিনিয়র সদস্য ডা. আহমদ রহিম, ডা. কামরুল আজাদসহ চট্টগ্রামের সম্মানিত চিকিৎসকবৃন্দ।

 টুর্নামেন্টের কো-অর্ডিনেটর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন ডা. মুবিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এটিএম রেজাউল করিম চিকিৎসকদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন চিকিৎসকদের পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করার পাশাপাশি সুস্থ ও কর্মক্ষম জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ad300