ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীর মৃত্যু ছবির ক্যাপশন: সংগৃহীত

বিরল রক্তরোগ ও অন্ত্রের যক্ষ্মায় (কোলনে টিবি) আক্রান্ত হয়ে মারা গেছেন নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থী মো. তালহা। তিনি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিরল রক্তরোগ আইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা (Idiopathic Thrombocytopenic Purpura-ITP) রোগে আক্রান্ত ছিলেন তিনি। পরবর্তীতে তার কোলনে টিবি  (অন্ত্রের যক্ষ্মা) শনাক্ত হয়। উন্নত চিকিৎসার জন্য তিনি একাধিকবার ভারতে চিকিৎসা নেন। দেশে ফিরে কিছুদিন বাসায় বিশ্রামে থাকলেও শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে।

তালহা নওগাঁ মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হন। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও অসুস্থতার কারণে তিনি মাত্র চার থেকে পাঁচ মাস নিয়মিত ক্লাস করতে পেরেছিলেন। এরপর দীর্ঘস্থায়ী শারীরিক জটিলতার কারণে আর শিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশ নিতে পারেননি।

মৃত্যুর পর তাকে রাজশাহীর শাপুরা এলাকায় দাফন করা হয়েছে। নওগাঁর মহাদেবপুরে তার স্থায়ী নিবাস হলেও বাবার চাকরির সুবাদে পরিবার রাজশাহীতে বসবাস করত।

দুই ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তালহা ছিলেন পরিবারের অনেক আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। ব্যাংকার বাবার স্বপ্ন ছিল ছেলেকে মানবসেবায় নিবেদিত চিকিৎসক হিসেবে দেখতে। মেডিকেলে ভর্তি হওয়ার মাধ্যমে সেই স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেলেও দীর্ঘদিনের অসুস্থতা শেষ পর্যন্ত তাকে জীবনযুদ্ধে পরাজিত করে। তার অকাল প্রস্থানের সঙ্গে পরিবারের একজন চিকিৎসক দেখার স্বপ্নও অপূর্ণ থেকে গেল।

তালহার মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক এবং নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব

স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব

ad300