ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

মাসুদ কামালের বক্তব্যে এনডিএফের আইনি পদক্ষেপের হুশিয়ারী

মাসুদ কামালের বক্তব্যে এনডিএফের আইনি পদক্ষেপের হুশিয়ারী ছবির ক্যাপশন: সংগৃহীত
চিকিৎসক সমাজকে নিয়ে আলোচিত সাংবাদিক মাসুদ কামালের চরম আপত্তিকর ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসতদের প্রভাবশালী সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ)

আজ ০৯ জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে ন্যশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ডা. মাহমুদ হোসেন  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ন্যশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গণতান্ত্রিক সমাজে গঠনমূলক সমালোচনা ও জবাবদিহিতা অবশ্যই থাকবে। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার নামে একটি মহান পেশাজীবী সমাজকে ঢালাওভাবে আক্রমণ করা, আপত্তিকর শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করা কোনোভাবেই সুস্থ সাংবাদিকতা হতে পারে না। এটি স্পষ্টত সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী এবং একটি বিদ্বেষমূলক আচরণ।
বাংলাদেশের চিকিৎসকরা প্রতিদিন অপর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, অতিরিক্ত কর্মচাপ এবং নানাবিধ কাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও দেশের কোটি কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন দুর্যোগ থেকে শুরু করে যেকোনো জাতীয় সংকটে চিকিৎসকরা নিজেদের জীবন বাজি রেখে সম্মুখসারিতে লড়াই করেছেন। এমন একটি নিবেদিতপ্রাণ পেশাজীবী সম্প্রদায়কে গণমাধ্যমে দাঁড়িয়ে এভাবে অপমান করা চরম অন্যায় ও অবিচার।

 এডিএফ মনে করে  জনাব মাসুদ কামালের এই বিষোদগারমূলক বক্তব্য সাধারণ মানুষ ও চিকিৎসকদের মধ্যকার পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ককে ভেঙে ফেলার এক অপচেষ্টা, যা দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত বিপজ্জনক ও আত্মঘাতী।

এনডিএফ কঠোর হুশিয়ারী করে দিয়ে জানান, চিকিৎসক সমাজের সম্মান ও পেশাগত নিরাপত্তা রক্ষার প্রশ্নে তারা কোনো ধরনের আপস করবে না। যদি অতি দ্রুত এই আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়া না হয়, তবে চিকিৎসক সমাজের ন্যায্য মর্যাদা ও সম্মান রক্ষার্থে দেশের প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৪২

হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৪২

ad300