ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি

সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি ছবির ক্যাপশন: সংগৃহীত
সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কঠোর ডিজিটাল নজরদারি ব্যবস্থার দিকে এগোচ্ছে সরকার। বায়োমেট্রিক হাজিরার পাশাপাশি জিওফেন্সিং প্রযুক্তি ব্যবহার করে কর্মীরা কর্মস্থলে অবস্থান করছেন কি না, তা পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে উপস্থিতির রেকর্ডের পাশাপাশি তাদের বেতন, ছুটি ও পদোন্নতির মতো বিষয়গুলো যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত ২০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ২৯ জুলাই স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। আগামী ১৫ আগস্টের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এরপর ২৫ আগস্ট প্রধানমন্ত্রী নিজেই বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করবেন।

সভা-সংশ্লিষ্ট নথি অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও ডেঙ্গু পরিস্থিতি, স্বাস্থ্য অবকাঠামো এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করলেও সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতির বিষয়টি প্রায় এক ঘণ্টা ধরে গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

বৈঠকে জানানো হয়, দেশের অনেক সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু থাকলেও তা এখনো কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ বা বিশ্লেষণের আওতায় আসেনি। হাসপাতাল পরিচালকদের অভিযোগ, অনেক কর্মী হাজিরা দেওয়ার পর কর্মস্থল ত্যাগ করেন। ফলে শুধু বায়োমেট্রিক পদ্ধতিতে কাঙ্ক্ষিত ফল মিলছে না।

এই পরিস্থিতিতে জিওফেন্সিং প্রযুক্তি ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। জিপিএস বা মোবাইল নেটওয়ার্কভিত্তিক এই প্রযুক্তির মাধ্যমে নির্ধারিত কর্মস্থলের ভার্চ্যুয়াল সীমার মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অবস্থান করছেন কি না, তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা সম্ভব হবে।

এ ছাড়া উপস্থিতির তথ্য সরকারের আইবাস++ সিস্টেমের সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সরকারি চাকরির বিধি অনুযায়ী বেতন-ভাতা, ছুটি ও পদোন্নতির মতো প্রশাসনিক বিষয়গুলো সরাসরি উপস্থিতির রেকর্ডের ভিত্তিতে পরিচালিত হবে। আইবাস++ হলো সরকারের বেতন ও হিসাব ব্যবস্থাপনার ডিজিটাল প্ল্যাটফর্ম।

সভায় প্রধানমন্ত্রী বলেন, রোগীরা সরকারি হাসপাতালে গিয়ে ডাক্তার পাবেন না—এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জোর দিয়ে বলেন, জনগণের করের টাকায় পরিচালিত এসব প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে অবশ্যই অফিস চলাকালীন কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা পুরোপুরি সচল করা এবং পর্যায়ক্রমে জিওফেন্সিং প্রযুক্তি চালু করা হবে।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে শিক্ষার্থীদের

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে শিক্ষার্থীদের

ad300