ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

খুলনা বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ছয় মাস কর্মস্থলে অনুপস্থিত

খুলনা বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ছয় মাস কর্মস্থলে অনুপস্থিত ছবির ক্যাপশন: সংগৃহীত
খুলনা বক্ষব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ এমরান হোসেনের বিরুদ্ধে গত ছয় মাসের মধ্যে একদিনও অফিস না করার অভিযোগ উঠছে।

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে উপযুক্ত দণ্ড কেন প্রদান করা হবে না- তা জানতে ব্যাখ্যা চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য সচিবের পাঠানো চিঠিতে বলা হয়, আপনি সরকারি কর্মকর্তা হিসেবে বায়োমেট্রিক হাজিরায় রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও হাজিরা না দিয়ে ১৮০ পঞ্জিকা দিনের (ছয় মাস) মধ্যে ১৩৮ কর্মদিবস ছিল, যেখানে আপনার উপস্থিতির হার শূন্য শতাংশ। এছাড়া আপনি ম্যানুয়াল হাজিরা খাতায় কোন স্বাক্ষর করেন না এবং দাপ্তরিক ও প্রশাসনিক কার্যাবলী সম্পন্নের লক্ষ্যে মাঝে মাঝে কর্মস্থলে উপস্থিত হন। 

সংশ্লিষ্ট অফিসের প্রশাসনিক শাখা হতে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অনুমোদিত কোনো ছুটির আবেদনপত্র পাওয়া যায়নি এবং প্রায়শই আপনি অননুমোদিত ভাবে কর্মস্থলে ত্যাগ করেন। আপনার এই অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য।

চিঠিতে আরও বলা হয়, কেন আপনাকে এই বিধিমালার অধীনে উপযুক্ত দণ্ড প্রদান করা হবে না, সে বিষয়ে এ নোটিশ প্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলো। একইসঙ্গে, আপনি ব্যক্তিগত শুনানি চান কিনা তাও জানাতে নির্দেশ প্রদান করা হলো


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্য সচিবের কক্সবাজার সফর উপলক্ষে সদর হাসপাতালের সবার ছ

স্বাস্থ্য সচিবের কক্সবাজার সফর উপলক্ষে সদর হাসপাতালের সবার ছ

ad300