ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও

কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ছবির ক্যাপশন: সংগৃহীত
ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাব স্বাস্থ্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এটি ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী মহামারিতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসাস। 

বুধবার (১২ আগস্ট) তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসাস জানিয়েছেন, বর্তমান গতি অব্যাহত থাকলে এই প্রাদুর্ভাব ২০১৪ থেকে ২০১৬ সালের পশ্চিম আফ্রিকার ভয়াবহ ইবোলা পরিস্থিতিকে ছাপিয়ে যাবে, যেখানে ১১ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

পূর্ব কঙ্গোতে ছড়ানো এই ভাইরাসে ইতিমধ্যে ৪ হাজার ৩০০ জনেরও বেশি আক্রান্তের মধ্যে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা ইতিহাসের সবচেয়ে দ্রুত ছড়ানো ইবোলা প্রাদুর্ভাব হিসেবে চিহ্নিত হয়েছে।

গত ১৫ মে আনুষ্ঠানিকভাবে এই মহামারির ঘোষণা দেওয়া হলেও জিনগত বিশ্লেষণে দেখা গেছে, ফেব্রুয়ারি মাস থেকেই ভাইরাসটি ছড়াতে শুরু করে। এই প্রাদুর্ভাবের পেছনে রয়েছে বিরল ‘বুন্দিবুগিও’ ধরন, যার জন্য এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা আবিষ্কার হয়নি।

দক্ষিণ সুদান, উগান্ডা ও রুয়ান্ডা সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে চলমান সশস্ত্র সংঘাতের কারণে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ব্যাহত হচ্ছে। অনেক সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে এমন সব এলাকায় যেখানে স্বাস্থ্যকর্মীদের পৌঁছানো অত্যন্ত কঠিন।

এছাড়া দুর্বল অবকাঠামো, অপ্রতুল চিকিৎসাসামগ্রী, বিভ্রান্তিকর তথ্যের প্রসার এবং বকেয়া বেতনের দাবিতে স্বাস্থ্যকর্মীদের ধর্মঘটের কারণে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে।

ডব্লিউএইচওর স্বাস্থ্য জরুরি সতর্কতা ও সাড়াদান কার্যক্রমের পরিচালক ড. আবদিরাহমান মাহামুদ জানান, তাদের মাঝারি পূর্বাভাস অনুযায়ী এই প্রাদুর্ভাব ছয় মাসের মধ্যে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে। তবে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে এটি ৯ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।

সূত্র: আল জাজিরা

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি শিখতে তিন

শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি শিখতে তিন

ad300