ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স

দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স ছবির ক্যাপশন: সংগৃহীত
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নিয়ম অনুযায়ী লাইসেন্স ও নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছর করার পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে পরিবেশগত ছাড়পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে নারকোটিক লাইসেন্স। আর নিয়মিত পরিদর্শনে অনিয়ম ধরা পড়লেই স্থগিত বা বাতিল হতে পারে প্রতিষ্ঠানের লাইসেন্স।

রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা এ সংক্রান্ত নির্দেশনায় এসব কথা বলা হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার নির্দেশনার অনুযায়ী লাইসেন্স প্রদান এবং নবায়নের মেয়াদ ১ (এক) বছরের স্থলে ২ (দুই) বছর করা হয়েছে।

এ লক্ষ্যে নির্দেশনাসমূহ প্রতিপালনের দির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেগুলো হলো—দুই বছরের লাইসেন্স ফি ও ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিয়ে HSM ওয়েবসাইটে আবেদন করতে হবে। নতুন লাইসেন্সের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশ ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া যেসব প্রতিষ্ঠান নারকোটিক দ্রব্য ব্যবহার করে, তাদের লাইসেন্স পাওয়ার পর প্রযোজ্য ক্ষেত্রে নারকোটিক লাইসেন্স গ্রহণ করতে হবে। পরিবেশ অধিদপ্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজ নিজ দপ্তরের হালনাগাদ লাইসেন্স তদারকি করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করবেন। পরিদর্শনে কোনো অনিয়ম বা ব্যত্যয় পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত বা বাতিল করা হতে পারে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন এ ব্যবস্থা ২০২৬-২০২৭ অর্থবছর থেকে কার্যকর হবে। এই ব্যবস্থায় নিয়ম না মানা বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো বড় ধরনের চাপের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

রামিসা হত্যায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

ad300