ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ২৮ জুন ছবির ক্যাপশন: সংগৃহীত

সারাদেশে শিগগির ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।  মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিকে আগামী ২৮ জুন এই কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র। তথ্য মতে, পূর্বের পরিকল্পনা অনুযায়ী আগামী ২৮ জুন ক্যাম্পেইন শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা এক দিন এগিয়ে ২৭ জুন করা হয়। তবে শেষ পর্যন্ত ২৮ জুনই ক্যাম্পেইন শুরু হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় দুই কোটি ৩৫ লাখ শিশুকে অন্তর্ভুক্ত করা হবে।

আইপিএইচএন পরিচালক জানান, ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য ভিটামিন এ ক্যাপসুল ইতোমধ্যে এসে গেছে এবং এক থেকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য ক্যাপসুল ১৯ জুনের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি বলেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্যাপসুল সংগ্রহের তিনটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর সরকার ইউনিসেফের মাধ্যমে তা সংগ্রহ করেছে এবং পরবর্তী কর্মসূচি চার থেকে ছয় মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, এই কর্মসূচির লক্ষ্য হলো শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও পুষ্টির অবস্থার উন্নতি করা। এতে কোনো ত্রুটি হলে অপুষ্টি বাড়তে পারে ও রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে হাম আরও মারাত্মক আকার ধারণ করতে পারে।

ইউনুস আলী জানান, ছয় থেকে ১১ মাস বয়সী ২,৮৩৮,৭৯৪ জন শিশু এক ধরনের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে এবং এক থেকে পাঁচ বছরের কম বয়সী ২৩,৫১৪,৯৭২ জন শিশু অন্য ধরনের ক্যাপসুল পাবে।

তিনি আরও বলেন, দেশজুড়ে ১,২০,০০০ কেন্দ্রের মাধ্যমে ক্যাপসুলগুলো বিতরণ করা হবে এবং ভ্রমণরত শিশুদের ক্যাপসুল দেওয়ার জন্য বাস ও ট্রেন স্টেশন এবং লঞ্চ টার্মিনালে প্রায় ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্র স্থাপন করা হবে।

সর্বশেষ জাতীয় ভিটামিন এ প্লাস কর্মসূচিটি গত বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তহবিলের অভাব এবং টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ক্যাপসুল সংগ্রহে জটিলতার কারণে এক বছর পর আবার এ কর্মসূচি শুরু হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
“ড্যাবের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচা

“ড্যাবের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচা

ad300