ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবে: স্বাস্থ্যমন্ত্রী ছবির ক্যাপশন: সংগৃহীত

তৃণমূল পর্যায়ে চিকিৎসক সংকট দূর করতে ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া, আরও এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 

গতকাল সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এসব তথ্য জানান মন্ত্রী।

 

স্বাস্থ্যমন্ত্রী জানান, তৃণমূল পর্যায়ে চিকিৎসক সংকট দূর করতে ও স্বাস্থ্যসেবার মান বাড়াতে দ্রুত বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রক্রিয়াধীন, যার মধ্যে ৮০ হাজার পদ নারীদের জন্য সংরক্ষিত। নিয়োগপ্রাপ্ত নারী স্বাস্থ্যকর্মীরা মিডওয়াইফ, কেয়ারগিভার ও টেকনিশিয়ানের দায়িত্ব পালন করবেন।

 

নার্স নিয়োগের আইনি জটিলতা নিরসনের কথা উল্লেখ করে তিনি জানান, চার হাজার ১০০ নার্সের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে চলা একটি রিট মামলা খারিজ হয়েছে। সরকারের উদ্যোগ এবং অ্যাটর্নি জেনারেলের সহযোগিতার ফলে চার হাজার ১০০ নার্স ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন।

 

স্বাস্থ্য খাতের অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, দেশের সব ৫০ শয্যার উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার এবং আধুনিক পরীক্ষাগার স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতির জন্য বিগত সরকারের ১৭ বছরের অপশাসন ও দুর্নীতি দায়ী। প্রয়োজনীয় জনবল ও টেকনিশিয়ান নিয়োগ না দিয়ে শুধু এক্স-রে ও রেডিওথেরাপিসহ বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছিল। উপযুক্ত লোকবলের অভাবে কোটি কোটি টাকার এসব মূল্যবান যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না এবং হাসপাতালে পড়ে পড়ে নষ্ট হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ উদ্বোধন

কুর্মিটোলা হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ উদ্বোধন

ad300