ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৯তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৯তম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ছবির ক্যাপশন: সংগৃহীত

বিশ্বের কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্ল্যাটফর্ম কমনওয়েলথ হেলথ কো-অর্ডিনেশন ফোরাম (সিএইচসিএফ) এবং ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্মেলনে অংশগ্রহণ করবে বাংলাদেশ।

সোমবার (১১ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব তানিয়া মুন স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, সরকারের অনুমোদনক্রমে জানানো হলো যে স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) মহাপরিচালক অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাসকে কমনওয়েলথ হেলথ কো-অর্ডিনেশন ফোরাম এবং ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে অংশগ্রহণ করবেন। যা আগামী ১৮ থেকে ২২ মে পর্যন্ত সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে।

আদেশে আরও বলা হয়েছে, স্বাস্থ্য সংস্থার সময়কাল এবং ভ্রমণ ও স্থানান্তরে ব্যয়িত সময় দায়িত্বকাল হিসেবে গণ্য হবে। অংশগ্রহণকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। এ ছাড়া, এই কর্মসূচি সংক্রান্ত অধ্যাপক ড. প্রভাত চন্দ্র বিশ্বাসের সমস্ত খরচ বহন করবে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (জিএআইএন)।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু

ad300