ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্নরা

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধের জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্নরা ছবির ক্যাপশন:

বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আদ্-দ্বীনের নিবন্ধন বাতিলের পর উদ্ভূত জটিলতা নিরসনের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন প্রতিষ্ঠানটির বিদেশি ইন্টার্ন চিকিৎসকেরা।

আজ সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ২০ সদস্যের একটি প্রতিনিধি দল মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে যান। তারা মূলত ভারত ও মালদ্বীপের শিক্ষার্থী, যারা বর্তমানে আদ্-দ্বীন মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছিলেন।

প্রতিনিধি দল জানায়, তাদের নিজ নিজ দেশের নিয়ম অনুযায়ী অনুমোদিত হাসপাতালে ইন্টার্নশিপ সম্পন্ন করা বাধ্যতামূলক। হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন, যা তাদের চিকিৎসক হিসেবে নিবন্ধন ও ভবিষ্যৎ কর্মজীবনে বাধা সৃষ্টি করতে পারে।

জানা গেছে, ওই প্রতিষ্ঠানে ৩০ জনের বেশি বিদেশি শিক্ষার্থী ইন্টার্নশিপ করছেন। মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ জনের বেশি।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস কার্যালয়ে অনুপস্থিত থাকায় প্রতিনিধি দল সহকারী পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পরিস্থিতি তুলে ধরেন।

প্রসঙ্গত, গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে তিন ঘণ্টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে শিশু মৃত্যুতে অবহেলা প্রমাণিত হয়।

এতে গত ১১ জুন রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
রামেকে মদ-গাঁজা সেবনে বহিষ্কৃত ইন্টার্নি হলেন নতুন কমিটির সহ

রামেকে মদ-গাঁজা সেবনে বহিষ্কৃত ইন্টার্নি হলেন নতুন কমিটির সহ

ad300