ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

আন্দোলনের মুখে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদায়ন বাতিল

আন্দোলনের মুখে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদায়ন বাতিল ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্দোলনের মুখে অবশেষে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান শাহীনের পদায়ন বাতিল করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার ৫ জুলাই-এর প্রজ্ঞাপনে ডা. এসএম মনিরুজ্জামান (কোড- ১০৯৯২৪), সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (চলতি দায়িত্ব) বরিশাল বিভাগের বদলিপূর্বক পদায়নের অংশটি এতদ্দ্বারা নির্দেশক্রমে বাতিল করা হলো। 

পদায়নের আদেশ বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ নেই প্রজ্ঞাপনে। বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে পদায়ন পাওয়ার পর স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও শেরে বাংলা মেডিক্যাল কলেজ শিক্ষার্থীরা তার প্রত্যাহার দাবিতে আন্দোলন শুরু করে।

মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও কার্যালয়ে তালাবদ্ধ করে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে ড্যাবের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম বলেন, জুলাই আন্দোলনের প্রকাশ্য বিরোধিতা করেছেন মনিরুজ্জামান শাহীন। তিনি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী আহতদের চিকিৎসা পর্যন্ত নিজে দেননি। প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল কার্যক্রমে অংশ নিয়েছেন।

তাই আমরা তার প্রত্যাহার দাবিতে আন্দোলন করেছি। অবশেষে তাকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, গত ৫ জুলাই বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে পদায়ন করা হয় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে। ৬ জুলাই তিনি যোগদান করেন বরিশালে।

আন্দোলনকালে ডা. মনিরুজ্জামান শাহীনকে স্বাস্থ্য ভবন থেকে বের করে দিয়ে পরিচালকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক থাকাবস্থায় জুলাই বিপ্লবে বিরোধিতা এবং শান্তি সমাবেশে অংশ নিয়েছিলেন ডা. এসএম মনিরুজ্জামান শাহীন। এ কারণে তার পদায়ন আদেশ বাতিল চেয়ে আন্দোলন করেন তারা। রবিবারও বিভাগীয় পরিচালকের কার্যালয়ে তার অপসারণ চেয়ে ব্যানার টানিয়ে মানববন্ধন করেন আন্দোলনকারীরা।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

ad300