ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর এক্সটেন্ডেড ইসি মিটিং অনুষ্ঠিত

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর এক্সটেন্ডেড ইসি মিটিং অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর এক্সটেন্ডেড ইসি মিটিং অনুষ্ঠিত
গতকাল ৫ মে ২০২৬, রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইডিইবি)-এ দেশব্যাপী সকল মহানগর, জেলা ও মেডিকেল কলেজ শাখার দায়িত্বশীল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ এক্সটেন্ডেড ইসি মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার, সম্মানিত সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন, সভাপতি, ঢাকা মহানগরী উত্তর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এছাড়াও ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর কেন্দ্রীয়, বিভাগীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মেডিকেল কলেজ শাখার দায়িত্বশীলবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সম্মানিত জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।
এক্সটেন্ডেড ইসি মিটিংয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। এ সময় এনডিএফ-এর সাংগঠনিক সম্প্রসারণ, নতুন নেতৃত্ব বিকাশ, চিকিৎসকদের পেশাগত অধিকার সংরক্ষণ, মেডিকেল শিক্ষার মানোন্নয়ন, জনস্বাস্থ্য ইস্যুতে কার্যকর ভূমিকা পালন এবং দেশব্যাপী সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

ad300