ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন

এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন ছবির ক্যাপশন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন বলেন, পৃথিবীতে হাসপাতালের ওপর হামলার ঘটনা আমরা ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় দেখেছি। এখন দেশের নব্য হেলমেট বাহিনীর মধ্যেও সেই প্রবণতা দেখা যাচ্ছে।’

বুধবার বিকেল ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় ১১ দলীয় জোট আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

আরিফুর রহমান তুহিন বলেন, ‘দুই বছর আগে আমরা এ দেশ থেকে হেলমেট বাহিনীকে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এখন নতুন হেলমেট বাহিনীর আগমন হয়েছে। খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে শেখ হাসিনা নানা ধরনের কটূক্তি করলেও তখন তাদের কোনো কার্যকর প্রতিবাদ দেখা যায়নি।

তুহিন আরও বলেন, ‘এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে। পৃথিবীতে হাসপাতালের ওপর হামলার ঘটনা আমরা ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী এবং ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় দেখেছি। এখন দেশের নব্য হেলমেট বাহিনীর মধ্যেও সেই প্রবণতা দেখা যাচ্ছে।’

বিএনপির প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ‘আমরা চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপিকে দেশের জনগণ একদিন শেখ হাসিনার মতো আন্দোলনের মাধ্যমে বিদায় করুক। বর্তমানে সারা দেশে চাঁদাবাজি ও কমিশন-বাণিজ্য চলছে। শেখ হাসিনার আমলে যেখানে দুই নম্বর ইট দিয়ে রাস্তা নির্মাণ হতো, এখন সেখানে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে।’

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা হেমায়েত উদ্দীন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেন, শুক্তাগড় ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলীম, গালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিলন গাজী, এনসিপির রাজাপুর উপজেলা আহ্বায়ক শাকিল আহমেদ, জুলাই আন্দোলনে আহত মিজানুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতারা।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ