ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠন

রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠন ছবির ক্যাপশন: সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুচারুরূপে পরিচালনার লক্ষ্যে নতুন অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়েছে।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠিত হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩ অনুযায়ী এই অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার মো. আবদুস সালামকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হলো। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. মো. রফিকুল কবির। নতুন গঠিত অ্যাডহক ম্যানেজিং বোর্ডের মেয়াদ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে পরবর্তী তিন মাস পর্যন্ত বলবৎ থাকবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

মোট ১৪ সদস্যের বিশিষ্ট অ্যাডহক ম্যানেজিং বোর্ডের ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা)। এছাড়া বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, ফারুক উদ্দিন ভূঁইয়া, রফিকুল ইসলাম সিকদার (রফিক সিকদার), ডা. কবিরুজ্জামান, এবিএম জাকারিয়া, ডা. মোহাম্মদ সারোয়ার আলম,ড. জামিল আহমেদ, রেজাউর রহমান চৌধুরী, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম, এস এম মাহিদুল ইসলাম সজীব।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স