ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেডিকেল দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বরিশালে স্বাস্থ্য পরিচালকের সমর্থন জানিয়ে ’সনাস’ এর মানববন্ধন “ড্যাবের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে অস্থিরতা” উপজেলা থেকেই ডায়ালাইসিস সেবা নিতে পারবেন কিডনি রোগীরা: স্বাস্থ্যমন্ত্রী হামে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬ ডেঙ্গুতে মৃত্যু দুই, নতুন আক্রান্ত ১৯০ এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়ে প্রসংসায় স্বাস্থ্যকর্মী লিলি স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া নৌ অ্যাম্বুলেন্সের খোঁজ নেই, স্বাস্থ্যসেবা পাচ্ছে না মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ২৫১ চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, ওসমানী মেডিকেলে কর্মবিরতি ‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’ কঙ্গোয় ইবোলায় মৃত্যু ৫০০ ছাড়াল: ডব্লিউএইচ ‘র সতর্কবার্তা আমাকে বিএনপি হিসেবে ট্রিট করবেন না, আমি একজন মুক্তিযোদ্ধা: স্বাস্থ্যমন্ত্রী বরিশাল বিভাগের নতুন স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: সংসদে মির্জা ফখরুল সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ স্মৃতিশক্তি কমে যাওয়ার বিশেষ কারনগুলো যেনে নিন ক্ষতিপূরণ দেয় তাহলে পুনরায় চালু হতে পারে আদ্ব দ্বীন হাসপাতাল গাজায় ‘স্বাস্থ্য গণহ/ত্যা’ চালাচ্ছে ইসরাইল: নাসের হাসপাতালের চিকিৎসক টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

শিগগির ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ

শিগগির ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ছবির ক্যাপশন: সংগৃহীত

দেশের সরকারি হাসপাতালগুলোর দীর্ঘদিনের শূন্যপদ পূরণ এবং জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে বড় ধরনের নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে দেশব্যাপী মানসম্মত ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে আরও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের বিষয়টি মাথায় রেখে এই বিশাল নিয়োগের ৮০ শতাংশই নারী কর্মী থেকে পূরণ করা হবে বলে জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী জানান, এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের অংশ হিসেবে ব্যাচেলর ও মাস্টার্স কোর্সের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয়-বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে ৪ মাস মেয়াদি জেনারেল কেয়ারগিভার প্রশিক্ষণ কার্যক্রমও চালু করেছে সরকার।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স