ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের পক্ষেই অভিনেতা বিজয়

মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিলের পক্ষেই অভিনেতা বিজয় ছবির ক্যাপশন: সংগৃহীত
ভারতে নিট প্রশ্নপত্র ফাঁস ও চলমান জেন-জি বিক্ষোভের মধ্যে মেডিকেলে ভর্তি পরীক্ষাটি সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে তামিলাগা ভেট্ট্রি কাজাগম (টিভিকে)। অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন দলটি বলেছে, তারা শুধু অনিয়মের বিরোধী নয়, বরং নিট ব্যবস্থাই বাতিল করতে চায়।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে টিভিকে জানায়, মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জাতীয় পর্যায়ের এই ভর্তি পরীক্ষা বাতিলের পক্ষেই তাদের ‘অটল ও আপসহীন’ অবস্থান রয়েছে। একই সঙ্গে চিকিৎসা শিক্ষাসহ শিক্ষা–সংক্রান্ত সব বিষয়ে রাজ্য সরকারগুলোর পূর্ণ ক্ষমতা নিশ্চিত করার দাবিও জানিয়েছে দলটি।


টিভিকে বলেছে, শিক্ষা খাতকে সংবিধানের সমবর্তী তালিকা (কনকারেন্ট লিস্ট) থেকে সরিয়ে রাজ্য তালিকায় (স্টেট লিস্ট) অন্তর্ভুক্ত করতে হবে। যদি এতে কোনো আইনগত বা প্রক্রিয়াগত বাধা থাকে, তাহলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা গঠন করে রাজ্যগুলোর হাতে শিক্ষা খাতের ক্ষমতা দিতে হবে।

দলের ভাষ্য, এর মাধ্যমে চিকিৎসা শিক্ষাসহ সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ওপর রাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এটিই স্থায়ী ও অন্তর্বর্তী—উভয় ধরনের সমাধান বলে উল্লেখ করেছে টিভিকে।

বিবৃতিতে নাম উল্লেখ না করে প্রধান বিরোধী দল ডিএমকেরও সমালোচনা করা হয়। দলটি দাবি করে, ভোটের জন্য জনগণকে বিভ্রান্ত করে ‘আমরাই নিট বাতিল করব’—এ ধরনের প্রতিশ্রুতির রাজনীতি তারা কখনো করবে না। উল্লেখ্য, ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে ক্ষমতায় এলে নিট বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল।

এ ছাড়া অন্যের আন্দোলন, ধারণা ও পরিশ্রমে নিজেদের কৃতিত্ব দাবি করার রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়ে টিভিকে বলেছে, তাদের দলকে লক্ষ্য করে এ ধরনের সমালোচনা অবিলম্বে বন্ধ করা উচিত।


এদিকে, নিটবিরোধী অবস্থানের কারণে আলোচনায় থাকা র‌্যাপশিল্পী ‘থেরুক্কুরাল’ আরিভুকে ঘিরেও তামিলনাড়ুর রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ তাকে আটক করার আগে তিনি চেন্নাইয়ের ফোর্ট সেন্ট জর্জে অবস্থিত তামিলনাড়ু সচিবালয়ের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য নিটবিরোধী স্লোগান দেন।

এসএএস

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রংপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালি

রংপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালি

ad300