ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেডিকেল দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বরিশালে স্বাস্থ্য পরিচালকের সমর্থন জানিয়ে ’সনাস’ এর মানববন্ধন “ড্যাবের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে অস্থিরতা” উপজেলা থেকেই ডায়ালাইসিস সেবা নিতে পারবেন কিডনি রোগীরা: স্বাস্থ্যমন্ত্রী হামে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬ ডেঙ্গুতে মৃত্যু দুই, নতুন আক্রান্ত ১৯০ এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়ে প্রসংসায় স্বাস্থ্যকর্মী লিলি স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া নৌ অ্যাম্বুলেন্সের খোঁজ নেই, স্বাস্থ্যসেবা পাচ্ছে না মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ২৫১ চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, ওসমানী মেডিকেলে কর্মবিরতি ‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’ কঙ্গোয় ইবোলায় মৃত্যু ৫০০ ছাড়াল: ডব্লিউএইচ ‘র সতর্কবার্তা আমাকে বিএনপি হিসেবে ট্রিট করবেন না, আমি একজন মুক্তিযোদ্ধা: স্বাস্থ্যমন্ত্রী বরিশাল বিভাগের নতুন স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: সংসদে মির্জা ফখরুল সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ স্মৃতিশক্তি কমে যাওয়ার বিশেষ কারনগুলো যেনে নিন ক্ষতিপূরণ দেয় তাহলে পুনরায় চালু হতে পারে আদ্ব দ্বীন হাসপাতাল গাজায় ‘স্বাস্থ্য গণহ/ত্যা’ চালাচ্ছে ইসরাইল: নাসের হাসপাতালের চিকিৎসক টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

সরকারি হাসপাতালে ভোগান্তি কমাতে ই-টিকেট চালু

সরকারি হাসপাতালে ভোগান্তি কমাতে ই-টিকেট চালু ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালে দীর্ঘক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাতে চালু হয়েছে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা। ই-অ্যাপয়েন্টমেন্টের ফলে রোগীদের হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর ভোগান্তি দূর হবে এবং ঘরে বসেই নির্দিষ্ট সময়ের সিরিয়াল নিশ্চিত করা যাবে। ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা সম্প্রসারণের জন্য দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ।

সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ও ব্রিটিশ কাউন্সিলের ই-ফেক্টিভ গভর্ন্যান্স প্রকল্পের যৌথ উদ্যোগে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চারটি হাসপাতালে পাইলট কার্যক্রমের সফলতার পর এখন ধাপে ধাপে দেশব্যাপী এই ই-অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম সম্প্রসারণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মো. খোরশেদ আলম, এনডিসি পরিচালক (এমআইএস) ডা. আবু আহম্মদ আল মামুন, প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেপানিয়ান এবং প্রকল্প কনসালট্যান্ট ও এমআইএসের সাবেক পরিচালক অধ্যাপক ডা. শাহ আলী আকবর আশরাফী।

গ্লোবাল গেটওয়ের অধীনে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ কাউন্সিল এবং ই-গভর্ন্যান্স একাডেমির (ইগা) কারিগরি সহায়তায় পরিচালিত এই বিশেষ কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

এই সেবার মাধ্যমে রোগীরা ঘরে বসেই পছন্দমতো সময়ে আউটডোর টিকিট ও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, যা হাসপাতালের ভিড় কমিয়ে সেবা প্রদান প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুত করবে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৪২

হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১১৪২

ad300