ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হয়নি, হয়েছে প্যাথলজি সেন্টারের: শিশির মনির

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হয়নি, হয়েছে প্যাথলজি সেন্টারের: শিশির মনির ছবির ক্যাপশন: ফাইল ছবি

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কর্তৃপক্ষ বাতিল করেননি বলে দাবি করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, আদ্-দ্বীন হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স। 

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এই দাবি করেন তিনি।

পোস্টে শিশির মনির বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেনি। বাতিল করেছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স। এটা কি অবহেলা নাকি সুচিন্তিত সিদ্ধান্ত। যদি অবহেলা হয়ে থাকে তাহলে কেমন ধরনের অবহেলা? আপনারাই বিবেচনা করবেন।’

তিনি আরও বলেন, ‘চলুন একটু দেখে নেই। দুটো লাইসেন্স আছে। একটি আদ্-দ্বীন হাসপাতালের জন্য। লাইসেন্সে লেখা আছে ‘to set up and run a hospital/clinic’। এই লাইসেন্সের নম্বর HSM 4310058. অপরপক্ষে আরেকটি লাইসেন্স কর্তৃপক্ষ ইস্যু করেছেন। সেখানে লেখা আছে ‘to set up and run a pathology Center’. এই লাইসেন্সের নম্বর HSM 4310059।

পোস্টে এ সংক্রান্ত কপি সংযুক্ত করেন তিনি। পোস্টে তিনি আরও লেখেন, ‘কর্তৃপক্ষ ৪ জুন কারণ দর্শানো নোটিশ জারি করে। ওই নোটিশে লাইসেন্স নম্বর HSM 4310059 উল্লেখ করেন এবং ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেন। জবার দাখিলের জন্য ৪৮ ঘণ্টা সময় চাওয়া হয়। তারপর জবাব দায়ের করা হয়।’

লাইসেন্স বাতিল করা প্রসঙ্গে তিনি বলেন, ‘অতঃপর গতকাল লাইসেন্স বাতিল করা হয় এবং ৩০ দিনের মধ্যে আপিল করার আইনি সুযোগ দেয়া হয়। এখন আপনারাই বিচার করেন কি হলো? কোনটা বাতিল হলো? হাসপাতাল,ক্লিনিক নাকি প্যাথলজি সেন্টার? কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। অবহেলা না কি ইচ্ছাকৃত? অবহেলা হলে কেমন ধরনের অবহেলা? বিচারের ভার আপনাদের ওপর রইল।’


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
দেশে নিরাপদ মাতৃত্ব এখনো চ্যালেঞ্জ ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস

দেশে নিরাপদ মাতৃত্ব এখনো চ্যালেঞ্জ ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস

ad300