ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

রংপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালি

রংপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালি ছবির ক্যাপশন: সংগৃহীত

রংপুরে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস উদ্‌যাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়— ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’।

আজ মঙ্গলবার (১২ মে) দিবসটি উপলক্ষে রংপুর নার্সিং কলেজ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে রংপুর নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এবং রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. জহুরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, রংপুরের সভাপতি নাজমা নাহার বেগম এবং রংপুর নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ও টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিউলি বেগমসহ অন্যান্য অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সেবায় নার্সরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ক্ষমতায়ন এবং প্রাপ্য সম্মান নিশ্চিত করা সময়ের দাবি। বক্তারা আরও বলেন, একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের অবদানও অপরিসীম।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি রংপুর নার্সিং কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

ad300