ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, ওসমানী মেডিকেলে কর্মবিরতি

চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, ওসমানী মেডিকেলে কর্মবিরতি ছবির ক্যাপশন: সংগৃহীত
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে রোগীর স্বজনদের হামলার জেরে এ কর্মসূচি ঘোষণা করেন ইন্টার্ন চিকিৎসকেরা।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টা থেকে রাত দেড়টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এর পরই ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে অসুস্থ এক শিশুকে নিয়ে স্বজনেরা হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এ সময় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজনদের বাগ্বিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। খবর পেয়ে সেখানে জড়ো হন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, রোগীর সঙ্গে থাকা কয়েক ব্যক্তি হাসপাতালের বাইরে থেকে আরো লোকজন এনে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা চালায়। তাকে মারধর করে। আহত হন ইন্টার্ন চিকিৎসক তাসপিয়ানুল হক, রেজা নিলয়, নগরের বালুচর এলাকার আবরার হোসেন ও জাহিদ এবং ওসমানী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীসহ রোগীর কয়েকজন স্বজন। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ওসি খান মাইনুল জাকির বলেন, হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে রাত আড়াইটার দিকে পৃথক বিবৃতিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস ফোরাম হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানায়। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় সংগঠনটি।

অন্যদিকে একই দাবিতে ওসমানী মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউনের ঘোষণা দেন।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওষুধের মূল্য বৃদ্ধিতে ভারসাম্য রক্ষার আহ্বান স্বাস্থ্য প্রতি

ওষুধের মূল্য বৃদ্ধিতে ভারসাম্য রক্ষার আহ্বান স্বাস্থ্য প্রতি

ad300