ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেডিকেল দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বরিশালে স্বাস্থ্য পরিচালকের সমর্থন জানিয়ে ’সনাস’ এর মানববন্ধন “ড্যাবের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে অস্থিরতা” উপজেলা থেকেই ডায়ালাইসিস সেবা নিতে পারবেন কিডনি রোগীরা: স্বাস্থ্যমন্ত্রী হামে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬ ডেঙ্গুতে মৃত্যু দুই, নতুন আক্রান্ত ১৯০ এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়ে প্রসংসায় স্বাস্থ্যকর্মী লিলি স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া নৌ অ্যাম্বুলেন্সের খোঁজ নেই, স্বাস্থ্যসেবা পাচ্ছে না মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ২৫১ চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, ওসমানী মেডিকেলে কর্মবিরতি ‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’ কঙ্গোয় ইবোলায় মৃত্যু ৫০০ ছাড়াল: ডব্লিউএইচ ‘র সতর্কবার্তা আমাকে বিএনপি হিসেবে ট্রিট করবেন না, আমি একজন মুক্তিযোদ্ধা: স্বাস্থ্যমন্ত্রী বরিশাল বিভাগের নতুন স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: সংসদে মির্জা ফখরুল সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ স্মৃতিশক্তি কমে যাওয়ার বিশেষ কারনগুলো যেনে নিন ক্ষতিপূরণ দেয় তাহলে পুনরায় চালু হতে পারে আদ্ব দ্বীন হাসপাতাল গাজায় ‘স্বাস্থ্য গণহ/ত্যা’ চালাচ্ছে ইসরাইল: নাসের হাসপাতালের চিকিৎসক টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

ডেঙ্গুতে মৃত্যু দুই, নতুন আক্রান্ত ১৯০

ডেঙ্গুতে মৃত্যু দুই, নতুন আক্রান্ত ১৯০ ছবির ক্যাপশন:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন রোগী। এর আগের দিন বুধবার ৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ২৫১ জন। এই নিয়ে চলতি মাসের নয়দিনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ৬৪৩ জনে। আর মৃত্যু হয়েছে ৬ জনের।

এছাড়া গত মাসে মোট আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন,ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ১৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ৯ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৭৪৭ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ১ শতাংশ নারী । আর এ বছরে ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর ২০২৫ সালের মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির মেডিকেল-ডেন্টালের প্রফ পরীক্ষার সেরাদের সম্মাননা দেবে

ঢাবির মেডিকেল-ডেন্টালের প্রফ পরীক্ষার সেরাদের সম্মাননা দেবে

ad300