ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

বিএমইউতে অডিট বিষয়ে ত্রি-পক্ষীয় সভা অনুষ্ঠিত

বিএমইউতে অডিট বিষয়ে ত্রি-পক্ষীয় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
বিএমইউতে অডিট বিষয়ে ত্রি-পক্ষীয় সভায় সঠিক আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল আর্থিক ব্যবহারের সক্ষমতা বৃদ্ধিসহ সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বারোপ করা হয়েছে। 

আজ বুধবার ২২ জুলাই ২০২৬ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএমইউ শহীদ ডা. মিলন হলে অডিট বিষয়ে দুই দিনব্যাপী একটি ত্রি-পক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভার উদ্বোধনী বক্তব্যে বক্তারা সঠিক আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল আর্থিক ব্যবহারের সক্ষমতা বৃদ্ধিসহ সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বারোপ করেন। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (আর্থিক ব্যবস্থাপনা ও অডিট) জনাব মোঃ নজরুল ইসলাম। সভায় বিএমইউর মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন। 

বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ও সুশাসন নিশ্চিতকরণে অডিট কার্যক্রমের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক কার্যক্রম সম্পন্ন করা সংক্রান্ত ঝুঁকি হ্রাসে অডিট বিষয়ক এ ধরণের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

সভায় স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আর্থিক ব্যবস্থাপনা অধিশাখা) আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অডিট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ গোলাম রহমান, বিএমইউ এর সম্মানিত উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল,  স্বাস্থ্য অডিট অধিদপ্তরের পরিচালক মোঃ হাসান নাজমুল কবীর প্রমুখ বক্তব্য রাখেন। 

স্বাস্থ্য অডিট অধিদপ্তরের মহাপরিচালক মোঃ গোলাম রহমান বলেন, আর্থিক অনিয়ম প্রতিরোধ, আর্থিক বিষয়সমূহ পর্যালোচনা, আপত্তিসমূহ নিষ্পতিকরণসহ সু-শাসন নিশ্চিতকরণে অডিট কার্যক্রম বিরাট অবদান রাখছে। প্রজাতন্ত্রের সরকারী আর্থিক হিসাব নিরীক্ষা করা অডিটের আওতাভুক্ত। এর মূল লক্ষ্য হলো যাতে সরকারী অর্থ ব্যয় কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়। এর সাথে সাথে আর্থিক ব্যবহারের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ এই ত্রি-পক্ষীয় সভায় বিএমইউ এর প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক )হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন, চীফ এস্টেট অফিসার ডা. এহেতাশামুল হক তুহিন, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপা বিভাগ) মোঃ মাসুদ রানা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব (অডিট) নাজমা সিদ্দিকা বেগম, উপ-সচিব অডিট মোসা. শারমিন আক্তার,  বিএমইউ এর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, অতিরিক্ত রেজিস্ট্রার মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, স্বাস্থ্য অডিট দপ্তরের উপ-পরিচালক তানজিনা আফরিন, উপ-পরিচালক মোঃ আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএএস


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

ad300