ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন:ড্যাব

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন:ড্যাব ছবির ক্যাপশন: সংগৃহীত

চিকিৎসক সমাজকে নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালের ‘বিতর্কিত’ ও ‘অবমাননাকর’ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরকার সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে চিকিৎসকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। অন্যথায় তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

মঙ্গলবার (৯ জুন) ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক বিবৃতিতে এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেলের সই করা এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত গত ৭ জুন একটি টকশোতে চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের দেওয়া বক্তব্য চরম অবমাননাকর।

বাংলাদেশের চিকিৎসক সমাজের বিরুদ্ধে একটি দেশবিরোধী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জানিয়ে ড্যাব নেতৃদ্বয় বলেন, ‘এই গোষ্ঠী দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যখাতের বিভিন্ন অসামঞ্জস্যতার ক্ষেত্রে শুধুমাত্র চিকিৎসক সমাজকে দায়ী করে জাতির মুখোমুখি দাঁড় করিয়ে দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা দেশের চিকিৎসক সমাজের পক্ষ থেকে এই সকল ষড়যন্ত্রকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, ঢালাওভাবে চিকিৎসক সমাজকে মিথ্যা অপবাদ ও কলঙ্কিত করার অপচেষ্টা পরিত্যাগ না করলে ভবিষ্যতে চিকিৎসক সমাজ কর্তৃক যথাযথ আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুত থাকুন।’

একজন চিকিৎসক তার মেধা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে চিকিৎসক হিসেবে স্বীকৃতি পান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘ড্যাব নেতৃবৃন্দ অত্যন্ত অসন্তোষ ও ক্ষুব্ধতার সাথে লক্ষ্য করেছেন যে, মাসুদ কামাল নামক একজন সাংবাদিক ও ইউটিউবার যিনি নিজেকে সিনিয়র সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন। তিনি একটি ইউটিউবভিত্তিক চ্যানেলে আদ-দ্বীন হাসপাতালে অনাকাঙিক্ষত ও তদন্তাধীন শিশু মৃত্যুর ঘটনায় অর্বাচীনের মতো আলোচনার প্রসঙ্গের বাইরে গিয়ে দেশের চিকিৎসক সমাজকে উদ্দেশ্য করে বলেন, ‘ডাক্তারদের মতো চামার কোনো শ্রেণী এই দেশে আর নেই।’

ড্যাব নেতৃদ্বয়ের ধারণা, মাসুদ কামালের মতো গুটিকয়েক বুদ্ধিজীবীর লেবাসধারী ষড়যন্ত্রকারী গোষ্ঠী দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য দেশবিরোধী একটি গোষ্ঠীর এজেন্ট হিসেবে কাজ করছে। তারা দেশের স্বাস্থ্যখাতের উন্নতির জন্য গঠনমূলক বক্তব্য ও কর্মকাণ্ড না করে, বরং কীভাবে দেশের চিকিৎসা প্রার্থী রোগীদের বিদেশমুখী করা যায়—এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

মাসুদ কামালকে উদ্দেশ্য করে ড্যাব নেতৃদ্বয় বলেন, ‘মনস্তাত্তিকভাবে মানুষ নিজে যেমন, তার চারপাশের মানুষকে একই চরিত্রের মনে করে।’

তারা আও বলেন, চিকিৎসকদের অশালীন শব্দে সম্বোধনের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামাল মূলত তার নিজের চরিত্রকে ফুটিয়ে তুলেছেন।

মাসুদ কামালের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে জনসম্মুখে ডাক্তার সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আহ্বান জানান তারা। নতুবা চিকিৎসক সমাজ কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।

একইসঙ্গে চিকিৎসক সমাজ ও জনগণকে এ ধরনের হলুদ সাংবাদিকতাকে বয়কট করার উদাত্ত আহ্বান জানিয়েছেন তারা।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
বিভিন্ন মেয়াদে ৮৭ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর

বিভিন্ন মেয়াদে ৮৭ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর

ad300