ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেডিকেল দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বরিশালে স্বাস্থ্য পরিচালকের সমর্থন জানিয়ে ’সনাস’ এর মানববন্ধন “ড্যাবের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে অস্থিরতা” উপজেলা থেকেই ডায়ালাইসিস সেবা নিতে পারবেন কিডনি রোগীরা: স্বাস্থ্যমন্ত্রী হামে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬ ডেঙ্গুতে মৃত্যু দুই, নতুন আক্রান্ত ১৯০ এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়ে প্রসংসায় স্বাস্থ্যকর্মী লিলি স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া নৌ অ্যাম্বুলেন্সের খোঁজ নেই, স্বাস্থ্যসেবা পাচ্ছে না মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ২৫১ চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, ওসমানী মেডিকেলে কর্মবিরতি ‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’ কঙ্গোয় ইবোলায় মৃত্যু ৫০০ ছাড়াল: ডব্লিউএইচ ‘র সতর্কবার্তা আমাকে বিএনপি হিসেবে ট্রিট করবেন না, আমি একজন মুক্তিযোদ্ধা: স্বাস্থ্যমন্ত্রী বরিশাল বিভাগের নতুন স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: সংসদে মির্জা ফখরুল সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ স্মৃতিশক্তি কমে যাওয়ার বিশেষ কারনগুলো যেনে নিন ক্ষতিপূরণ দেয় তাহলে পুনরায় চালু হতে পারে আদ্ব দ্বীন হাসপাতাল গাজায় ‘স্বাস্থ্য গণহ/ত্যা’ চালাচ্ছে ইসরাইল: নাসের হাসপাতালের চিকিৎসক টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

হাম মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রায় ৪ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান

হাম মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রায় ৪ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম প্রদান ছবির ক্যাপশন:
দেশে হামের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্যসেবা সক্ষমতা আরও জোরদার করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে প্রায় চার কোটি টাকা মূল্যের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত সামগ্রীর মধ্যে রয়েছে অত্যাধুনিক ভেন্টিলেটরসহ বিভিন্ন জীবনরক্ষাকারী চিকিৎসা উপকরণ, যা হামের জটিলতা মোকাবিলা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী দেশের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতিতে বেসরকারি খাতের এমন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করে।

এ সময় তিনি স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ স্বাস্থ্যখাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হামের প্রাদুর্ভাব মোকাবিলায় চিকিৎসা অবকাঠামো ও জরুরি সেবার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
কারিনার ভুল চিকিৎসার অভিযোগের জবাব ডা. সাকলায়েন রাসেলের

কারিনার ভুল চিকিৎসার অভিযোগের জবাব ডা. সাকলায়েন রাসেলের

ad300