ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

ডিআর কঙ্গোতে ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ডিআর কঙ্গোতে ইবোলা রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে: ডব্লিউএইচও ছবির ক্যাপশন:

সংঘাত-কবলিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯শ’ ছাড়িয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস। খবর বার্তা সংস্থা এএফপির।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে টেড্রোস আধানম গেব্রেয়াসুস জানান, ডিআর কঙ্গোতে ইবোলা মোকাবিলায় নজরদারি কার্যক্রম জোরদার করার পর এখন পর্যন্ত ৯শ’র বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০১ জনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। তবে তিনি মৃতের সংখ্যা সম্পর্কে কোনো নতুন তথ্য দেননি।

ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরে তরল পদার্থের সংস্পর্শে ছড়িয়ে পড়ে। এ রোগে তীব্র রক্তক্ষরণ ও বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যেতে পারে। 

গত ১৫ মে ডিআর কঙ্গো সরকার দেশটিতে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করে। এবারের সংক্রমণ ‘বুন্ডিবুগিও’ ধরনের ভাইরাস থেকে ছড়িয়েছে বলে জানা গেছে, যার কোনো অনুমোদিত টিকা বা কার্যকর চিকিৎসা নেই।

গত শনিবার প্রকাশিত এক হালনাগাদ তথ্যে ডিআর কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মধ্য আফ্রিকার এই দেশটির তিনটি প্রদেশে ৮৬৭টি সন্দেহভাজন ইবোলা সংক্রমণের ঘটনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে।

গত অর্ধশতকে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা ভাইরাসে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

ad300