ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গোতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে ইবোলা: ডব্লিউএইচও ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করতে জিওফেন্সিং প্রযুক্তি বাগেরহাট সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তার বদলি নিয়ে হট্টগোল দুই বছর মেয়াদ থাকবে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু মিরসরাইয়ে নির্মাণকাজ শুরু করলো ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার, ২০২৯ সাল থেকে উৎপাদন শুরু সিলেটে ফের করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ১ চিকিৎসকদের পরামর্শ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী পরিচালক হলেন ডা. রেজওয়ানুর রহমান প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করায় চিকিৎসক-নেতৃবৃন্দকে ড্যাবের কৃতজ্ঞতা স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষনিক পরিদর্শনে সিভিল সার্জনকে বদলি, দুই ঘণ্টায় সিদ্ধান্ত প্রত্যাহার উপায় না পেয়ে অসুস্থ মাকে বাঁশে ঝুলানো চেয়ারে হাসপাতালে নিলেন দুই ছেলে সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ন্যাশনাল হাসপাতালে ছাত্রদলের হামলা, প্রতিবাদ জানিয়েছে এনডিএফ ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ছয়জনের মৃত্যু এখন তারা মানুষের চোখ তুলে নিচ্ছে, হাসপাতালেও হামলা চালাচ্ছে: এনসিপি নেতা তুহিন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি বাগেরহাটবাসীর, সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ সাতক্ষীরায় হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে

চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশিক্ষণ কর্মশালা

চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রশিক্ষণ কর্মশালা ছবির ক্যাপশন: প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন। ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার (৫ মে) সকাল ৯টায় বিএমইউতে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

বৈজ্ঞানিক সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেফ্রোলজিস্ট ডা. হাযেম আবো শৌশা। তিনি মিশরের দামনহুর মেডিকেল ন্যাশনাল ইনস্টিটিউট (ডিএমএনআই) ও আল-আমেরিয়া হাসপাতালের কনসালটেন্ট হিসেবে কর্মরত। কর্মশালায় হেমোডায়ালাইসিস রোগীদের জন্য নিরাপদ ও কার্যকর পার্মানেন্ট ভাসকুলার অ্যাক্সেস স্থাপনের আধুনিক পদ্ধতি নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন ডা. শৌশা ।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘উচ্চতর মেডিকেল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তুলতে হলে হাতে-কলমে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। শিক্ষকদের আরও যত্নশীল হয়ে পাঠদান করতে হবে, যেন এই প্রতিষ্ঠান থেকে বের হওয়া চিকিৎসকরা দেশ-বিদেশে সুনাম অর্জন করতে পারে। ’

তিনি  আরও বলেন, শিক্ষার্থীদের ওয়ার্ডের রোগী, নার্স ও সংশ্লিষ্ট সকলের থেকে শেখার মানসিকতা গড়ে তুলতে হবে। আগ্রহ, পরিশ্রম ও আত্মনিবেদনের মাধ্যমে চিকিৎসা জ্ঞান অর্জন করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করে এবং চিকিৎসা ও শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ আরও বেশি করে আয়োজন করতে হবে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এইচ হামিদ আহম্মদ, বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, অধ্যাপক ডা. কেবিএম হাদিউজ্জামান, অধ্যাপক ডা. রানা মোকাররম হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মো. ওমর ফারুক, সহযোগী অধ্যাপক ডা. মো.রেজাউল আলম, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ ফজলুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. জিএম সাদিক হাসান, সহকারী অধ্যাপক ডা. শাহ মো. জাকির হোসেন, সহকারী অধ্যাপক ডা. মানিক চন্দ্র মন্ডলসহ নেফ্রোলজি বিভাগের অন্যান্য শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স