ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেডিকেল দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বরিশালে স্বাস্থ্য পরিচালকের সমর্থন জানিয়ে ’সনাস’ এর মানববন্ধন “ড্যাবের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে অস্থিরতা” উপজেলা থেকেই ডায়ালাইসিস সেবা নিতে পারবেন কিডনি রোগীরা: স্বাস্থ্যমন্ত্রী হামে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬ ডেঙ্গুতে মৃত্যু দুই, নতুন আক্রান্ত ১৯০ এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়ে প্রসংসায় স্বাস্থ্যকর্মী লিলি স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া নৌ অ্যাম্বুলেন্সের খোঁজ নেই, স্বাস্থ্যসেবা পাচ্ছে না মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ২৫১ চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, ওসমানী মেডিকেলে কর্মবিরতি ‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’ কঙ্গোয় ইবোলায় মৃত্যু ৫০০ ছাড়াল: ডব্লিউএইচ ‘র সতর্কবার্তা আমাকে বিএনপি হিসেবে ট্রিট করবেন না, আমি একজন মুক্তিযোদ্ধা: স্বাস্থ্যমন্ত্রী বরিশাল বিভাগের নতুন স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: সংসদে মির্জা ফখরুল সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ স্মৃতিশক্তি কমে যাওয়ার বিশেষ কারনগুলো যেনে নিন ক্ষতিপূরণ দেয় তাহলে পুনরায় চালু হতে পারে আদ্ব দ্বীন হাসপাতাল গাজায় ‘স্বাস্থ্য গণহ/ত্যা’ চালাচ্ছে ইসরাইল: নাসের হাসপাতালের চিকিৎসক টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

স্বাস্থ্য সচিবের কক্সবাজার সফর উপলক্ষে সদর হাসপাতালের সবার ছুটি বাতিল

স্বাস্থ্য সচিবের কক্সবাজার সফর উপলক্ষে সদর হাসপাতালের সবার ছুটি বাতিল ছবির ক্যাপশন: সংগৃহীত

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর কক্সবাজার সফর উপলক্ষে ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

সোমবার (২২ জুন) হাসপাতালের তত্ত্ববধায়ক (উপপরিচালক) ডা. মং টিং ঞো  স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য বলা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আগামী ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত কক্সবাজার সফর করবেন। এ সময় তিনি যে কোনো মুহূর্তে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও বহিঃবিভাগ পরিদর্শন করতে পারেন বলে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সচিবের সম্ভাব্য পরিদর্শন উপলক্ষে সংশ্লিষ্ট সময়ে হাসপাতালের সব কর্মকর্তা ও কর্মচারীকে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন বিভাগকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সার্জারি ওয়ার্ড, অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ এবং বহিঃবিভাগে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও বহিঃবিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, ওয়ার্ড মাস্টারসহ সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর এক্সটেন্ডেড ইসি মিটিং অনুষ

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর এক্সটেন্ডেড ইসি মিটিং অনুষ

ad300