ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা মেডিকেল দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বরিশালে স্বাস্থ্য পরিচালকের সমর্থন জানিয়ে ’সনাস’ এর মানববন্ধন “ড্যাবের অভ্যন্তরীণ কোন্দলের প্রভাবে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে অস্থিরতা” উপজেলা থেকেই ডায়ালাইসিস সেবা নিতে পারবেন কিডনি রোগীরা: স্বাস্থ্যমন্ত্রী হামে ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৬ ডেঙ্গুতে মৃত্যু দুই, নতুন আক্রান্ত ১৯০ এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়ে প্রসংসায় স্বাস্থ্যকর্মী লিলি স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া নৌ অ্যাম্বুলেন্সের খোঁজ নেই, স্বাস্থ্যসেবা পাচ্ছে না মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ২৫১ চিকিৎসকের ওপর হামলার অভিযোগ, ওসমানী মেডিকেলে কর্মবিরতি ‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’ কঙ্গোয় ইবোলায় মৃত্যু ৫০০ ছাড়াল: ডব্লিউএইচ ‘র সতর্কবার্তা আমাকে বিএনপি হিসেবে ট্রিট করবেন না, আমি একজন মুক্তিযোদ্ধা: স্বাস্থ্যমন্ত্রী বরিশাল বিভাগের নতুন স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে: সংসদে মির্জা ফখরুল সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ স্মৃতিশক্তি কমে যাওয়ার বিশেষ কারনগুলো যেনে নিন ক্ষতিপূরণ দেয় তাহলে পুনরায় চালু হতে পারে আদ্ব দ্বীন হাসপাতাল গাজায় ‘স্বাস্থ্য গণহ/ত্যা’ চালাচ্ছে ইসরাইল: নাসের হাসপাতালের চিকিৎসক টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

বিএমইউতে ৫৩৯ রেসিডেন্টকে সাড়ে ৭ কোটি টাকার থিসিস গ্র্যান্ট প্রদান

বিএমইউতে ৫৩৯ রেসিডেন্টকে সাড়ে ৭ কোটি টাকার থিসিস গ্র্যান্ট প্রদান ছবির ক্যাপশন:

চিকিৎসা শিক্ষা, সেবাসহ স্বাস্থ্য বিষয়ক গবেষণাকে উৎসাহিত করতে ৫৩৯ জন রেসিডেন্ট প্রশিক্ষণার্থীকে থিসিস গ্র্যান্ট প্রদান করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ থিসিস গ্র্যান্ট প্রদান করা হয়।

২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য মোট সাত কোটি ৫২ লক্ষ ৪০ হাজার টাকার এই থিসিস গ্র্যান্টের আওতায় যোগ্যতা ও গবেষণার ধরন অনুযায়ী প্রত্যেক রেসিডেন্টকে এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, এই থিসিস গ্র্যান্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রেসিডেন্টদেরকে গবেষণায় আরও বেশি উৎসাহিত করবে। এ ধরনের উদ্যোগ এখানে গবেষণার একটি ইতিবাচক উৎসাহ-উদ্দীপনার আবহ সৃষ্টি করবে, যা চিকিৎসকদের ভবিষ্যতে বড় পরিসরের সফল গবেষণায় যুক্ত হতে বিরাট অবদান রাখবে।

সভাপতির বক্তব্যে প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, এই থিসিস গ্র্যান্ট দেশ ও জাতির কল্যাণ বয়ে নিয়ে আসুক—সেটাই আমাদের মূল প্রত্যাশা। এবার বিএমইউর সব রেসিডেন্টকেই এই গ্র্যান্টের আওতায় আনা হয়েছে। এখানে কত টাকা দেওয়া হলো সেটা প্রধান বিষয় নয়, প্রধান বিষয় হলো প্রাপ্ত অনুদানকে সঠিকভাবে কাজে লাগিয়ে এদেশের চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণার মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

বিএমইউর উপ-রেজিস্ট্রার ও থিসিস গ্র্যান্ট কমিটির সদস্য সচিব ডা. এ কে এম কবির আহমেদ রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ এবং ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মো. মাসুদ রানা, উপাচার্যের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, উপ-রেজিস্ট্রার (আইন) সহযোগী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, ইউরোলজি বিভাগের ডা. মোহাম্মদ জাফর ইকবাল এবং উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আনিছ উর রহমান প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : এসএএস

কমেন্ট বক্স
ঢামেকে অক্সিজেন মাস্ক খুলে নিলো দালাল, প্রাণ গেল শিশুর

ঢামেকে অক্সিজেন মাস্ক খুলে নিলো দালাল, প্রাণ গেল শিশুর

ad300