প্রিন্ট এর তারিখঃ Jul 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 21, 2026 ইং
ডা. আবু হেনা আবিদ জাফর এর ইন্তেকাল

ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর কালচারাল সেক্রেটারি, বুয়েটের চিফ মেডিকেল অফিসার ও সাংস্কৃতিক সংগঠক ডা. আবু হেনা আবিদ জাফর হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাত ১২:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন)৷
ডা. আবু হেনা আবিদ জাফর ক্রিসেন্ট গ্যাস্ট্রো লিভার হাসপাতালের প্রাক্তন মেডিকেল ডিরেক্টর। বুয়েটের প্রাক্তন চিফ মেডিকেল অফিসার জনপ্রিয় প্যারেন্টিং ট্রেইনার হিসেবে কাজ করেছেন।বুয়েট মেডিকেল সেন্টারের আধুনিকায়নে তার ভূমিকা অনস্বীকার্য।
তিনি নাট্যকার ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে দক্ষতার সাথে কাজ করেছেন৷ সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্য সংসদেও দায়িত্ব পালন করেছেন৷
মরুহুম ডা: আবু হেনা আবিদ জাফর এর জানাজা বাদ জোহর বুয়েট কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী- আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ doctornews24.com